1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হলুদ বিহার ও জগদ্দল বিহারকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করার প্রচেষ্টা চালানো হচ্ছে'-ডিজি প্রত্নতত্ত্ব অধিদপ্তর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

হলুদ বিহার ও জগদ্দল বিহারকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করার প্রচেষ্টা চালানো হচ্ছে’–ডিজি প্রত্নতত্ত্ব অধিদপ্তর

জেলা বার্তা পরিবেশক,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৪৯ বার

বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক( অতিরিক্ত সচিব) আব্দুল মান্নান মিয়া বলেছেন ঐতিহাসিক পাহাড় সোমপুর মহাবিহারের মতো হলুদ বিহার এবং জগদ্দল বিহারকে বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় যুক্ত করার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন প্রয়োজনে দুটি ভিন্ন ভিন্ন প্যানেল করে ইউনেস্কোর কাছে এবিষয়ে একটি তালিকা পাঠানো হবে। এর জন্য প্রয়োজনীয় যতরকম প্রচেষ্টা চালানো যায় তার সবগুলো করা হবে। গত শনিবার সন্ধ্যায় নওগাঁর বদলগাছির হলুদ বিহার এবং ধামইরহাটের জগদ্দল বিহার বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় হালনাগাদ করনে অংশীদার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি হলুদ বিহার ও জগদ্দল বিহারের পাশাপাশি আগ্রাদিগুণ খনন করার ঘোষনা দেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভাগীয় আঞ্চলিক পরিচালক মোছাঃ নাহিদ সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান, ধামুইরহাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী, বদলগাছী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তাহির বদলগাছী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু।

অন্যান্যের মধ্যে পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু প্রমূখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net