1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে বাঁধ দিয়ে ড্রেজার মেশিনের পাইপ বসিয়ে যান চলাচলে বাঁধা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

ঈদগাঁহতে বাঁধ দিয়ে ড্রেজার মেশিনের পাইপ বসিয়ে যান চলাচলে বাঁধা

সেলিম উদ্দীন, কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ২৫৬ বার

কক্সবাজার সদরের ঈদগাঁহ বাজারের প্রধান ডিসি সড়ক দখল করে বালি উত্তোলনের পাইপ বসিয়েছে একটি বালুখেকো চক্র।

২৭ অক্টোবর ভোররাতে এই পাইপ বসানো হয়েছে বলে জানা গেছে।

এসব অবৈধ বালু উত্তোলনের পাইপ বসানোর ফলে ব্যস্ততম সড়কের বাড়ছে যানবাহন চলাচলে দীর্ঘ যানজট।

অপরদিকে পথচারীদের চরম দুর্ভোগ হচ্ছে বলে জানিয়েছেন বাজার ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, ঈদগাঁহ বাসষ্টেশন-বাজার সংযোগ সড়কের পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্র গেইট সংলগ্ন স্থানে প্রধান সড়কের উপর প্রায় দুই ফিট প্রস্থের আড়াআড়ি বাঁধ দিয়ে ভিতরে লোহার পাইপ স্থাপন করা হয়েছে।

আবার পাইপের উপরস্থ বাঁধের উভয় পাশে কংক্রিট ও সিমেন্ট দিয়ে ঢালাই করে পাইপটিকে স্থায়ী রূপ দেয়া হয়েছে৷

প্রধান সড়ক সংলগ্ন ঈদগাঁহ নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের জন্যই এই পাইপ বসানো হয়েছে বলে জানিয়েছেন অনেকেই।

সরেজমিন আরো দেখা যায়, মেইন রোড দখল করে স্থাপিত উক্ত বাঁধের পূর্বপাশে ১০ গজের মধ্যেই আরো দুটি বাঁধ রয়েছে। ১০ / ১২ গজের মধ্যেই এভাবে পরপর তিনটি বাঁধের ফলে যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ায় বাজারে যানজট ক্রমশঃ বাড়ছে।

মঙ্গলবার সাপ্তাহিক হাঁটের দিন হওয়ায় উক্ত স্হানে দীর্ঘ যানজট সৃষ্টি হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঈদগাঁহ হাইস্কুল গেইটের পূর্বপাশ থেকে বাসষ্টেশন পর্যন্ত প্রধান সড়কের মাত্র কয়েক গজের মধ্য দিয়েই প্রবাহিত হচ্ছে ঈদগাঁহ নদীর মূলস্রোতধারা। ড্রেজার মেশিন বসিয়ে এখান থেকে এ ভাবে বালু উত্তোলন করা হলে বর্ষা মৌসুমে প্রধান সড়ক নদীগর্ভে বিলীন হয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা করেছেন সচেতন মহল।

এ ছাড়াও সরকারী বেসরকারী বিভিন্ন স্হাপনা ভাঙ্গনের মুখে পড়তে পারে বলে জানিয়েছেন বাজারবাসী।

প্রধান সড়ক দখল করে স্হাপিত বালি উত্তোলনের পাইপ উচ্ছেদ ও এতে জড়িত ব্যাক্তিদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন বৃহত্তর ঈদগাঁহর বিশিষ্টজনরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net