1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহ বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মোঃ শফি আর নেই শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জানাযা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

ঈদগাঁহ বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মোঃ শফি আর নেই শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জানাযা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৭২ বার

সেলিম উদ্দীন, কক্সবাজার;
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ সাংগঠনিক উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মোঃ শফি (৪৮) আর নেই।

বৃহস্পতিবার ২৯ অক্টোবর বিকেল ৪ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের সিসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি নেতা মোঃ শফি ঈদগাঁহ ইউনিয়েনর মাইজ পাড়ার মৃত হাজী মোঃ ইসলামের পুত্র।

মোঃ শফি বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে তৎক্ষনাৎ ঈদগাঁহ থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে এনে সিসিইউ-তে ভর্তি করিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ঈদগাঁহ বিএনপি’র সবার প্রিয়মুখ মোঃ শফি না ফেরার দেশে চলে যান।

শুক্রবার সকাল সাড়ে দশটায় ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ছোট ভাই সাংবাদিক নুরুল আমিন হেলালী।

একইদিন বিকেল সাড়ে ৫ টার সময় মোঃ শফি’র মৃতদেহ এ্যাম্বুলেন্স যোগে ঈদগাঁহ মাইজপাড়ায় নেওয়া হলে সেখানে এক করুণ দৃশ্যের অবতারণা হয়।

মৃত্যুকালে মোঃ শফি স্ত্রী, ২ ছেলে ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net