1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফ্রান্সে মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

ফ্রান্সে মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ২৫৮ বার

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফুসে উঠেছে মুসলিম বিশ্ব। দেশটির পণ্য বয়কটের পাশাপাশি বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ হচ্ছে বিশ্বের প্রতিটি দেশে। ফরাসি পণ্য বয়কটের প্রতিবাদে সারা বিশ্বের এসব প্রতিবাদ মিছিলের ধারাবাহিকতায় কুমিল্লার চৌদ্দগ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও দেশটির পণ্য বয়কটের আহবানে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা।

শুক্রবার (৩০ অক্টোবর) বা’দ জুম’আ উপজেলার চৌদ্দগ্রাম বাজারস্থ লাকসাম রোডের মাথা থেকে মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে উপজেলা দোয়েল চত্ত্বর হয়ে নতুন সড়কের থানা গেইট হয়ে ইসলামী ব্যাংকের সামনে এসে মিছিলটি শেষ হয়।

এসময় তাৎক্ষণিক সমাবেশে বক্তারা রাষ্ট্রীয় মদদে হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শনীর ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্র এর ঘৃণিত এ কাজের প্রতিবাদ জানিয়ে ফরাসী পণ্য বর্জনের ডাক দিয়েছেন। সমাবেশে উপজেলার ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ সহ হাজার হাজার বিক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net