1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহানবী (সাঃ)কে নিয়ে ব্যাঙচিত্র,ফ্রান্স বিরোধী বিক্ষোভে উত্তাল পলাশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

মহানবী (সাঃ)কে নিয়ে ব্যাঙচিত্র,ফ্রান্স বিরোধী বিক্ষোভে উত্তাল পলাশ

পলাশ (নরসিংদী) থেকে নাসিম আজাদঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৭১ বার

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে ব্যাঙচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল ছিল সমগ্র পলাশ উপজেলা।
আজ ৩০ অক্টোবর শুক্রবার বাদ আসর আল খিদমাহ ওলামা পরিষদের আয়োজনে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল পলাশ উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ডে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিশাল এই সমাবেশে বক্তব্য রাখেন পলাশ উপজেলা আল খিদমাহ ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা হেদায়েতুল ইসলাম কাসেমী, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুফতী আব্দুর রহিম কাসেমী, হাফেজ মাওলানা ইদ্রিস,আল খিদমাহ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা বেলায়েত হোসেন, পলাশ উপজেলা জাতীয় পাটির সভাপতি জাকির হোসেন মৃধা, পলাশ উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক আল মোজাহিদ হোসেন তুষার, পলাশ আল খিদমাহ ওলামা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হজরত মাওলানা মুফতী জুবায়ের আহমেদ ভৈরবী, সাংগঠনিক সম্পাদক মুফতী ইউসুফ প্রচার সম্পাদক কারী মোহাম্মদ ইসমাইল হোসাইন প্রমুখ।

ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠ পোষকতায় মানবতার মুক্তির দূত বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ)এর অবমাননা ও ব্যাঙচিত্র কার্টুন প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ফ্রান্সের পণ্য বর্জনের দাবী জানান।পাশাপাশি রাষ্টীয় ভাবে ফ্রান্সের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net