ঢাকা   ০৫:১০:৪৫ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

রাউজানে বীর মুক্তিযোদ্ধা হাসান খোন্দকার স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪১৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানে বীর মুক্তিযোদ্ধা হাসান খোন্দকার স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়েছে। ৬ নভেম্বর শুক্রবার বিকালে রাউজানের ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন আলোকন ক্লাবের উদ্যোগে গহিরা ইউনিয়নের দলই নগর স্কুলের মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।আলোকন ক্লাবের সভাপতি এহসান উল্লাহ জাহেদী সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, বিশেষ অতিথি ছিলেন আ.লীগ নেতা ও সংগঠনের উপদেষ্টা ইফতিখার উদ্দিন দিলু, সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফরিদ,আ.লীগ নেতা শ্যামল দত্ত, মুছা আলম খাঁন,,যুবলীগ নেতা আজাদ খাঁন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু,সিরাজুল মুনীর শাওন,
গোলাফুর, আনোয়ার জাহেদী, নাছির উদ্দিন, আবদুল মান্নান, আবু আহমদ, ফয়সাল মেম্বার, সাধারণ সম্পাদক সুমন প্রমূখ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মরহুম আব্দুল গফফার স্মৃতি একাদশ বনাম মরহুম শাহাজান স্মৃতি একাদশ। খেলায় উভয় দলের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই চলে। টাইব্রেকারে গিয়ে শাহাজান স্মৃতি একাদশ জয়লাভ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি