1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ৫ নারী ছিনতাইকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কমিটিতে জায়গা না পেয়ে ‘মসজিদে তালা মারার হুমকি টঙ্গীর এক বিএনপি নেতার’ ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান 

মীরসরাইয়ে ৫ নারী ছিনতাইকারী আটক

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪০৪ বার

মীরসরাইয়ে ছিনতাইয়ের সময় হাতেনাতে ৫ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বাসিন্দা। শনিবার উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে এক মহিলা গলা থেকে চেইন ছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়। পরে তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলো বাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার মন্ডল গ্রামের কহিনুর আক্তার, সৈয়দা বেগম, রোজিনা বেগম, রুনা আক্তার ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শিবপুর গ্রামের তাছলিমা আক্তার। আটককৃতদের বিরুদ্ধে উপজেলার করেরহাট ইউনিয়নের মেহেদীনগর গ্রামের খতিজা বেগম নামে এক ভূক্তভোগী থানায় একটি মামলাদায়ের করেছেন।
জোরারগঞ্জ থানার পরিদর্শক হেলাল উদ্দিন ফারুকী জানান, আটককৃত ৫ নারী ছিনতাইকারী দলের সদস্য। তারা শনিবার বারইয়ারহাট পৌর বাজারে খতিজা বেগম নামে এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করার সময় স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে আটক করে। এরপর আটককৃত ওই ছিনতাইকারীর দেয়া তথ্য মতে স্থানীয় লোকজন আরো ৪ জনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আটককৃতদের স্থানীয়রা পুলিশে সোপার্দ করে। আটককৃতদের বিরুদ্ধে ভূক্তভোগী খতিজা বেগম বাদি হয়ে একটি মামলাদায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net