1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মরদেহ পুড়িয়ে ফেলা জুয়েলের পরিবারকে অার্থিক অনুদান দিয়েছেন জেলা প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

মরদেহ পুড়িয়ে ফেলা জুয়েলের পরিবারকে অার্থিক অনুদান দিয়েছেন জেলা প্রশাসন

মোঃ লাভলু, শেখ স্টাফ রিপোটার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৭০ বার

লালমনিরহাটের বুড়িমারীতে গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলা জুয়েলের পরিবারকে অার্থিক অনুদান দিয়েছেন জেলা প্রশাসন।
রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিহতের পরিবারের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক আবু জাফর।

জানা গেছে, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী জামে মসজিদে কোরআন অবমাননার দায়ে জুয়েল ও তার সঙ্গী একই এলাকার সুলতান রুবায়াত সুমনকে গনপিটুনি দিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে আটকিয়ে রাখেন স্থানীয়রা। পরে সন্ধ্যায় ইউপি ভবন ভেঙ্গে প্রশাসনের উপস্থিতিতে জুয়েলকে পিটিয়ে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে ছাই করে স্থানীয়রা। ওই দিন রাত সাড়ে ১০টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় পুলিশ। এতে স্থানীয়দের ছোড়া পাথরের আঘাতে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তসহ ১০পুলিশ সদস্য আহত হন। পুলিশ জুয়েলের সঙ্গী রুবায়াত সুমনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

রোববার দুপুরে ২০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। এ সময় নিহত জুয়েলের বড় ভাই আবু ইউসুব মোঃ তওহিদুন্নবীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিহত জুয়েলের মেয়ে জেবা তাসনিয়া সাংবাদিকদের বলেন, যারা আমাকে এতিম করেছে, পিতাহারা করে তাদের কঠোর শাস্তি চাই। শুধু অনুদান নয়, বাবার হত্যাকারীদের বিচার চাইতেই এসেছি।
নিহত জুয়েলের বড় ভাই আবু ইউসুব মোঃ তওহিদুন্নবী সাংবাদিকদের বলেন, প্রশাসনের তৎপরতায় আমাদের বিশ্বাস ন্যায় বিচার পাবো। ন্যায় বিচারের অপেক্ষা রয়েছি। তবে দ্রুত বিচার কার্য শেষ করতে কর্তৃপক্ষের নিকট দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net