1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় সড়কের দু’পাশে সওজ’র উচ্ছেদ অভিযান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

ডেমরায় সড়কের দু’পাশে সওজ’র উচ্ছেদ অভিযান

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৬৫ বার

রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী সড়কের ৬ লেন উন্নয়ন কাজে সড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ওই বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খাঁনের নেতৃত্বে বুধবার ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ষ্টাফ কোয়ার্টার মোড় থেকে ডেমরা-রামপুরা সড়কের রাসেল পাম্প পর্যন্ত ২৫০ মিটার সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা অসংখ স্থায়ী-অস্থায়ী দোকানপাট ও কয়েকটি বহুলতল মার্কেটে উচ্ছেদ চালানো হয়। আর এ অভিযান অব্যাহত থাকবেন বলে জানিয়েছেন ঢাকা সড়ক বিভাগ কর্তৃপক্ষ।

ঢাকা সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ডেমরা-যাত্রাবাড়ী সড়কের চলমান ৬ লেন উন্নয়ন কাজ যথাসময়ে সম্পন্ন করার লক্ষ্যে ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। অভিযানের চতুর্থ দিনে ষ্টাফ কোয়ার্টার এলাকায় সরকারি জায়গায় গড়ে ওঠা বহুতল মার্কেটগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামীম আল মামুন বলেন, ডেমরা-যাত্রাবাড়ী সড়কের ৬ লেন উন্নয়ন কাজে ষ্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা-রামপুরা সড়কের রাসেল পাম্প ৩০০ ফুট পর্যন্ত ৪ লেন করা হবে। এখানে টার্নিং পয়েন্ট করার লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান পারিচালনা করা হচ্ছে যা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net