1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে ঈদগাহর জমি দখলের প্রায়তারা ॥ থানায় অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার ২ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

সোনারগাঁয়ে ঈদগাহর জমি দখলের প্রায়তারা ॥ থানায় অভিযোগ

শাহ জালাল সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ২৮৫ বার

সোনারগাঁয়ের নানাখী কেন্দ্রীয় ঈদগাহর জমি দখলের প্রায়তারা করছেন স্থানীয় সাহাবদ্দিন নামের এক প্রভাবশালী ব্যক্তি।

মঙ্গলবার দুপুরে ঈদগাহের জমির বিভিন্ন ফলজগাছ কেটে বালু ভরাটের চেষ্টা করেন। এ ঘটনায় ঈদগাহ কমিটির সহ-সভাপতি আঃ খালেক বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের মাওলানা আব্দুল হামিদের ছেলে সাহাবদ্দিন ও সেরাজুলের ছেলে জাকির হোসেন নানাখী কেন্দ্রীয় ঈদগাহ’র সামনের জায়গা র্দীঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছেন। মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্র সজ্জেসজ্জিত হয়ে সাহাবদ্দিনসহ তার বাহিনী নিয়ে জোরপূর্বক ফলজ গাছ কেটে বালু ভরাট করে দোকান নির্মাণের চেষ্টা করেন।

এসময় স্থানীয়রা তাদের কাজে বাঁধা দিলে সাহাবদ্দিনের লোকজন হত্যা ও মামলার হুমকি দেন। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে নির্মাণ কাজ বন্ধ করেন।

ঈদগাহ কমিটির সহ-সভাপতি ও ইউ’পি সদস্য আব্দুল খালেক জানান, জমি দখলের বাঁধা দেয়ায় আমাদের মিথ্যা মামলার হুমকি দেয়। এঘটনায় অভিযোগ দায়ের করেছি।

সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঈদগাহ কমিটির সভাপতি আব্দুর রশিদ মোল্লা বলেন, এ জমি ঈদগাহ’র দখলে রয়েছে। সাহাবদ্দিন জোরপূর্বক ফলজ গাছ কেটে বালু ভরাট করে দোকান নির্মাণ করার চেষ্টা করছে। বাঁধা দিলে মামলার হুমকি দেয়।

অভিযুক্ত সাহাবদ্দিন বলেন, এই জমি আমাদের তাই বালু ভরাট করে দোকান নির্মাণ করছি।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ জানান, এ ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। দু’পক্ষকে বসে মিমাংসা করার নির্দেশ দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net