1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ওয়েভ ফাউন্ডেশনের করোনাকালীন অনুদানের অর্থ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

মাগুরার শ্রীপুরে ওয়েভ ফাউন্ডেশনের করোনাকালীন অনুদানের অর্থ বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ২৩৩ বার

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ ও ‘ইউকেএইড’-এর সহযোগিতায় মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৯০ জন সুবিধাভোগিকে ৭ হাজার ৫ শত টাকা করে প্রদানের সমাপনী দিনে এ নগদ অর্থ প্রদান করেন।

গয়েশপুর ইউনিয়নের লোকমোর্চার সভাপতি নেকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর,বিশিষ্ট সমাজ সেবক ও জেলা লোকমোর্চার সভাপতি আবদুর রউফ মাখন, শ্রীপুর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন আহমেদ, রেসপন্স প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর ওসমান গনি। জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক সাংবাদিক অলোক বোস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে উক্ত ইউনিয়নের সুবিধাভোগিদের মধ্যে ৮ জনকে শেষ কিস্তির নগদ ২ হাজার ৫০০ করে মোট বিশ হাজার টাকা নগদ প্রদান করা হয়। অন্যদেরকে বিকাশের মাধ্যমে প্রদান করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net