1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারে নতুন সদস্য, সুখবর জানালেন অভিনেতা নিজেই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ 

অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারে নতুন সদস্য, সুখবর জানালেন অভিনেতা নিজেই

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৮২০ বার

২০২১এই সাতপাকে বাঁধা পড়তে পারেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। টলিউডের অন্দরে কান পাতলে এখন এমন খবরই শোনা যাচ্ছে। সম্প্রতি, টুইটার পোস্টেও নিজের বিয়ের খবর জানিয়েছিলেন অঙ্কুশ নিজেই।

সম্প্রতি, অনির্বাণ ভট্টাচার্যকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন অঙ্কুশ। লেখেন, ”শুভেচ্ছা বন্ধু, তোমাকে দেখে ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই তোমার দলে যোগ দিচ্ছি। তুমি তোমার মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।” আর এতেই অঙ্কুশের বিয়ের জল্পনা আরও বেশি করে ছড়িয়ে পড়ে।

বিয়ের আগেই বুধবার পরিবারে নতুন সদস্য আসার খবর দিলেন অঙ্কুশ। না, অন্য কিছু ভাবার কারণ নেই। অঙুশ-ঐন্দ্রিলার পরিবারে নতুন সদস্যটি হল তাঁদের নতুন কেন গাড়ি।

নতুন কেনা গাড়ির ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ”New member in the family .. ”

নতুন কেনা গাড়ির ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও। বিয়ের আগেই বিলাসবহুল স্কোডা কিনে ফেলেছেন তাঁরা।

অঙ্কুশ-ঐন্দ্রিলাকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার সহকর্মীরা।

টলিপাড়ায় অঙ্কুশ ও ঐন্দ্রিলা সেনের প্রেমের কথা অবশ্য সকলেরই জানা। তাঁরা কোনওদিন নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরিও খেলেন না। তাই ২০২১ এ যদি সত্যিই অঙ্কুশ-ঐন্দ্রিলা সাতপাকে বাঁধা পড়েন, তাহলে অবাক হওয়ারও কিছু নেই। প্রসঙ্গত, খুব শীঘ্রই ‘ম্যাজিক’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net