ঢাকা   ০৭:৪৮:৩৪ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

দেশ বরেণ্য আলেমদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সালাউদ্দিন প্রধান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভাস্কর্য বিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে দেশ বরেণ্য আলেমদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেলারেল মাওলানা রফিকুল ইসলাম খান ৮ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“ভাস্কর্য ও মূর্তি বিরোধী বক্তব্য দেয়ার কারণে দেশ বরেণ্য আলেমে দ্বীন হেফাজতে ইসলামের আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে ৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। একই সময়ে মাওলানা মামুনুল হককে আসামি করে আরো একটি মামলা করা হয়েছে। আমরা দেশ বরেণ্য এসকল আলেমে দ্বীনের বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে মূর্তি ও ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার অভিযোগে দেশের শীর্ষস্থানীয় আলেমদের নামে মামলা দায়েরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভাস্কর্য ও মূর্তি নির্মাণকে ইসলামী শরিয়তে চরমভাবে নিষিদ্ধ করা হয়েছে। দেশের আলেম, ওলামা ও আপামর মুসলিম জনতা ভাস্কর্য ও মূর্তির বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেছে। দেশবাসীর প্রত্যাশা ছিল মুসলিম জনতা ও ইসলামী শরীয়তের প্রতি সম্মান প্রদর্শন করে ভাস্কর্য নির্মাণের মত গর্হিত কাজ থেকে সরকার বিরত থাকবেন। কিন্তু উল্টো দেশ বরেণ্য আলেমদের বিরুদ্ধে মামলা দায়ের করে অন্যায় করা হয়েছে। আমরা মনে করি ইসলাম ও ইসলামী রাজনীতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে শুধুমাত্র রানৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে এসকল মামলা দায়ের করা হয়েছে।
দেশের শীর্ষস্থানীয় ও দেশবরেণ্য আলেমদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি