1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরা বীর মুক্তিযোদ্ধাদের সাময়িক অনুদান দিলেন এমপি কাজী মনিরুল ইসলাম মনু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

ডেমরা বীর মুক্তিযোদ্ধাদের সাময়িক অনুদান দিলেন এমপি কাজী মনিরুল ইসলাম মনু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ২৯৮ বার

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি :
রাজধানীর ডেমরায় গত ২৫ ডিসেম্বর ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন কর্তক বিজয়ের ৪৯ বছর পূর্তি এবং মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ২০২০অনুষ্ঠানে ৩২ জন বীর মুক্তিযোদ্ধা কে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়
ঐ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু (মাননীয় সংসদ সদস্য ঢাকা- ৫)এ সময় তিনি ডেমরার বীর মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত তহবিল হইতে ২লক্ষ টাকা সাময়িক অনুদান দেয়ার ঘোষণা দেয় । তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকালে ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে এ সংগঠনের সভাপতি মোঃ ইসমাইল হোসেন এর উপস্থিতিতে ৩২জন মুক্তিযোদ্ধাদের মাঝে সমান ভাবে অনুদান প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো.আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন।

এসময় মুক্তিযোদ্ধারা বলেন এমপি মহোদয় আমাদের এর সম্মান দেয়াতে আমরা তার প্রতি আন্তরিক ভাবে খুশি তবে আমাদের দাবি ডেমরাতে মুক্তিযোদ্ধাদের বসার কোন অফিস নাই আমাদের একটা অফিসের দাবি এবং পর্যায়ক্রমে ডেমরার প্রত্যেকটা রাস্তা মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হোক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net