1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে ব্যাংক কর্মকর্তার নেতৃত্বে প্রশ্নফাঁস চক্র, গ্রেপ্তার ৩ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

রাজশাহীতে ব্যাংক কর্মকর্তার নেতৃত্বে প্রশ্নফাঁস চক্র, গ্রেপ্তার ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ২৮৯ বার

মঈন উদ্দীন: একজন ব্যাংক কর্মকর্তার নেতৃত্বে রাজশাহীতেও গড়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্র। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা অন্তত তিন কোটি ৩৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে সিআইডি সূত্র জানিয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন- অগ্রণী ব্যাংকের রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের এগ্রি শাখার সিনিয়র অফিসার মানিক কুমার প্রামাণিক (৩৮), তার ব্যক্তিগত সহকারী শাফিকুল ইসলাম (৩০) এবং মামাতো ভাই রিপন কুমার প্রামাণিক (২৬)। মানিক কুমারের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ধামিন নওগাঁ মহল্লায়। শাফিকুলের বাড়ি মোহনপুরের সাকোঁয়া গ্রামে। আর রিপনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
গত বুধবার রাতে রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। সিআইডির ঢাকা থেকে আসা একটি দল অভিযান চালায়। রাজশাহী অঞ্চল সিআইডির কর্মকর্তারা এতে সহায়তা করেন। মূলত ঢাকায় তিনজনকে গ্রেপ্তারের পর রাজশাহীর মানিকের ব্যাপারে তথ্য পায় সিআইডি। এরপরই এখানে অভিযান চালানো হয়। ঢাকায় গ্রেপ্তার তিনজন হলেন, জনতা ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা রকিবুল হাসান শান্ত (২৫), তার সহযোগী রাশেদুজ্জামান সজীব (৩৬) ও হাসান মাহমুদ (২২)। এরা প্রত্যেকে বিপুল সম্পদের মালিক।
রাজশাহী সিআইডির পরিদর্শক আনিসুর রহমান বলেন, বিনোদপুরে মানিকসহ তিনজনকে গ্রেপ্তারের পর রাতেই তার গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে ব্যাংকের ১০-১২টা চেকবই পাওয়া গেছে। একটা ল্যাপটপ এবং চারটা ডায়েরিও জব্দ করা হয়েছে। এসব ডায়েরিতে প্রশ্ন বিক্রির হিসাব রয়েছে।
সিআইডি জানিয়েছে, ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে নাফিউল ইসলাম ওরফে তাহসিন (১৮) নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়। তার মোবাইল ফোনে পাওয়া যায় ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান। ওই ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা হয়।

মামলার তদন্তে জালিয়াতি চক্রের সন্ধান পাওয়া যায়। চক্রটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাশাপাশি বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে আসছিল। গত ২২ ডিসেম্বর চক্রের দুই সদস্য হাসান মাহমুদ ও রাশেদুজ্জামান সজীবকে গ্রেপ্তার করা হয়। পরে পরীক্ষায় জালিয়াতির অপরাধ স্বীকার করে সজীব আদালতে জবানবন্দি দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net