1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কমান্ডো মুভিতে কি আছে ? দাড়ি টুপিকে বঙ্গবন্ধুর প্রতিপক্ষ বনানোর ষড়যন্ত্র মনে করা হচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

কমান্ডো মুভিতে কি আছে ? দাড়ি টুপিকে বঙ্গবন্ধুর প্রতিপক্ষ বনানোর ষড়যন্ত্র মনে করা হচ্ছে

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৩৮২ বার

বঙ্গবন্ধুর বাংলাদেশে ষোল কোটি জনতা, এখানে দেশদ্রোহীদের ঠাই নাই – এইকথা বলেই নায়ক দেব কিছু টুপি দাড়িওয়ালা মানুষের বিরুদ্ধে গুলি করতে করতে এগিয়ে যাচ্ছেন – এমন দৃশ্য চিত্রায়িত করা হয়েছে কমান্ডো নামক মুভিতে।

কথা হচ্ছে বঙ্গবন্ধু কি দাড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে ছিলেন? শেখ রাসেলের সাথে ঈদগাহ মাঠে বঙ্গবন্ধু জায়নামাজে বসা ছবি চোখের সামনেই আছে। বঙ্গবন্ধুর পিতার মুখে শাদা দাড়ি মাথায় টুপি ছিলো। মুক্তিযোদ্ধাদের ছবি যেগুলো পত্র পত্রিকায় ছাপা হয় তাতে দাড়ি টুপিওয়ালাদের সংখ্যা থাকে শতকরা নব্বই ভাগ। কিন্তু যারা বঙ্গবন্ধুর কথা বলে দাড়ি টুপিকে বঙ্গবন্ধুর প্রতিপক্ষ বানাতে তৎপর তারা কারা?

কমান্ডো নামক একটি মুভির কথা বলছিলাম। ওই ছবিতে কালেমার পতাকা একে তার বিরুদ্ধে ভারতীয় নায়ক দেবকে একশান মুডে দেখানো হয়েছে।

চরম সাম্প্রদায়িক দেশ ভারতের ব্যাপারে কোনো বক্তব্য না থাকলেও বাংলাদেশে ধর্মপ্রাণ জনতাকে দেশদ্রোহী হিসেবে দেখানো হয়েছে ওই ছবিতে। ছবিটির কিছু ভিডিও ক্লিপস দেখে আতকে উঠেছি, কি বলতে চাচ্ছে এরা? ধর্মপ্রাণ মানুষকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করছে!

এই ছবিতে ইসলামকে, কালেমাকে স্পষ্টতই দেশ বিরোধী হিসেবে আখায়িত করা হয়েছে, ধর্ম অবমাননা করা হয়েছে।

এই ছবির বিরুদ্ধে মিছিল নয় মামলা করা উচিত। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে নির্মাতা, পরিচালক ও কলা কুশলীদের বিচারের আওতায় আনার জন্য চেষ্টা করা উচিত।

কালেমা শুধু হুজুরদের নয়, দলমত নির্বিশেষে সকলের।-সাইমুম সাদী

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net