1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গা বনজ দ্রব্য সরবরাহকারী সমিতির নির্বাচনে আমান উল্যাহ-সভাপতি; খালেক-সম্পাদক নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

মাটিরাঙ্গা বনজ দ্রব্য সরবরাহকারী সমিতির নির্বাচনে আমান উল্যাহ-সভাপতি; খালেক-সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৩৫৭ বার

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা বনজ দ্রব্য আহরন ও সরবরাহকারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বহস্পতিবার (৭ জানুয়ারি) সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ করা হয়। উৎসবমুখর এ নির্বাচনে ৩৭ জন ভোটারের মধ্যে ৩৫জন ভোটার তাদেও ভোট প্রয়োগ করেন।

সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে মো. আমান উল্যাহ ভুইয়া সভাপতি, মো. অলি উল্যাহ সহ-সভাপতি ও মো. আব্দুল খালেক সাধারন সম্পাদক নির্বাচিত হেেছন। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো: মোর্শেদ মিয়া (মুছা), মো: আব্দুল মমিন ও মো: সিরাজ মিয়া। সভাপতি পদে মো. এসকে আলী, সহ-সভপতি পদে মো. নাছির উদ্দিন ও কার্যকরী সদস্য পদে মো. তামজীদ হোসেন সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন।

বৃহস্পতিবার সকাল ১০টার সময় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. হুমায়ুন কবীর পাটোয়ারী। এসময় মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার মো. আমান উল্যাহ খান, সমিতির সদ্য সাবেক সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী ও এডহক কমিটির সভাপতি মো. তৈয়ব আলী কোম্পানী প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় মেয়াদে সাধারন সম্পাদক নির্বাচিত করায় মো. আব্দুল খালেক সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এ জয় সমিতির সদস্যদের ভালোবাসার উপহার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net