ঢাকা   ০৯:১৬:৪৭ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ

মাটিরাঙ্গায় পরিমল ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ২৬৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তীব্র শৈত্যপ্রবাহে দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত পাহাড়ী জনপদে যখন শীত ঝেঁকে বসেছে, একটি মোটা কম্বলের অভাবে হতদরিদ্র মানুষগুলো যখন প্রচন্ড শীতের সাথে লড়াই করছে, তখন তাদের এ অসহায়ত্বের পাশে দাড়িয়েছে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার পরিমল দে ফাউন্ডেশন। প্রথমবারের মতো পাহাড়ী জনপদ খাগড়াছড়ির মাটিরাঙ্গার শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়েছে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার পরিমল দে ফাউন্ডেশন।

শনিবার (৯ জানুয়ারী) বেলা ১১ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে শতাধিক শীতার্ত মানুষের মাঝে ভালোাবাসার উপহার হিসেবে শতাধিক বিধবা, অসহায় ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা ও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার পরিমল দে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা.পরাগ দে উপস্থিত ছিলেন।

এমন আয়োজনের ভুয়শী প্রশংসা করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, একজন মানবিক চিকিৎসক হিসেবে ডা. পরাগ দে দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গার মানুষের পাশে থেকেছেন। তার এ উদ্যোগ হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়াবে।

কম্বল বিতরণ শেষে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার পরিমল দে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা.পরাগ দে সাংবাদিকদের বলেন, আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছেন, দেশের স্বাধীনতার জন্য সম্মুখ সমরে অংশ নিয়েছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের দাড়ানোর চেষ্ঠা করেছি। ভবিষ্যতে মাটিরাঙ্গার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুরও ঘোষনা দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি