1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান বাদল ও হাসান মীরের স্মরণসভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মৃত্যু নিয়ে ধুম্রজাল চন্দনাইশে লাগড়ী ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার  ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান বাদল ও হাসান মীরের স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ২১৪ বার

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত ছাত্র নেতা মনিরুজ্জামান বাদলের ২৯তম মৃত্যু বার্ষিকীতে বাগেরহাটের শরণখোলায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগ শনিবার সকাল ১১টায় রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই স্মরণসভার আয়োজন করে।
এছাড়া, একই সাথে গত বছরের (২০২০ সাল) ৯জানুয়ারী ক্যান্সারের আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবুল হাসান মীরের স্মরণেও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবনের সভাপতিত্বে এবং অপর যুগ্ম-আহবায়ক খায়রুল ইসলাম শরীফের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, সাবেক সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকন, কৃষকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন প্রমুখ।
বক্তারা, প্রয়াত কেন্দ্রীয় ছাত্রনেতা শহীদ মনিরুজ্জামান বাদল এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবুল হাসান মীরের স্মৃতিচারণ করেন। পরে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্যেখ্য, ১৯৯২ সালের ৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রলীগের পুনর্মিলন অনুষ্ঠানের সভামঞ্চ থেকে ডেকে নিয়ে সামছুন্নাহান হলের সামনে আততায়ীরা গুলি করে হত্যা করে মনিরুজ্জামান বাদলকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net