ঢাকা   ১২:০৭:০৪ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

সড়ক ও জনপথের আড়াই কোটি টাকা মূল্যের জমি অবৈধ দখল উচ্ছেদ

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ২৯৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হাটহাজারী উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ যৌথ অভিযান চালিয়ে উপজেলার মেখল ইউনিয়নাধীন ইছাপুর বাজার সংলগ্ন থেকে ২৫ শতক সরকারি জমি দখল উচ্ছেদ করে উদ্ধার করেছে।

অভিযানে নেতৃত্বদাতা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন- রুহুল্লাপুর মৌজার বিএস ২নং খতিয়ানের ২৬৬ নং দাগ মূলে ২৫ শতক জমিটির মালিক- সড়ক ও জনপথ বিভাগ। যা বেশ কিছুদিন পূর্বে ব্যক্তিমালিকানায় দোকানপাট নির্মান করে ভাড়া তুলছে কিছু লোকজন।

নোটিশবিহীন উচ্ছেদ করা হয়েছে’ বলে স্থানীয় দোকানদারদের অভিযোগ সম্পর্কে ইউএনও বলেন- এসব মিথ্যা কথা, দখল ছেড়ে দিতে আমি নিজেই গিয়ে তাদের বলে এসেছি’

উদ্ধারকৃত ২৫ শতক জমির আনুমানিক মূল্য ২কোটি ৫০লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

অভিযানকালে র‍্যাবের হাটহাজারী উপ ক্যাম্পের প্রধান মেজর মুশফিকের নেতৃত্বে বেটালিয়ন এবং হাটহাজারী মডেল থানা পুলিশ ফোর্স নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনকে সহায়তা করেন।-

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি