1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে মানবাধিকার কমিশন'র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

মানিকছড়িতে মানবাধিকার কমিশন’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

মো. ইসমাইল হোসেন মানিকছড়ি,খাগড়াছড়ি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ২৯৭ বার

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- মানিকছড়িতে বাংলাদেশ মানবাধিকার কমিশন’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা মানবাধিকার কমিটির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলা প্রেস ক্লাব হল রুমে উপজেলা মানবাধিকার কমিটির সভাপতি মানবতাবাদী সুভাষ চক্রবর্তী’র সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন।

সাধারণ সম্পাদক মানবতাবাদী এম.এ. কবির আশ্রফ’র সঞ্চালনায় অনুষ্টিত সভায় অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতিউল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, গ্রাম ডাক্তার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রমজান আলী প্রমূখ।
আসন গ্রহণ শেষে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন মানবাধিকার কমিশনের সদস্যরা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের অধিকার নিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন কাজ করছে। অসহায়, সহজ-সরল, নিপিড়িত মানুষ নিজের অধিকার আদায়ে এখনো কোথাও না কোথাও কম-বেশী প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এসব অধিকার আদায়ে বাংলাদেশ মানবাধিকার কাজ করে যাচ্ছে। আমরা চাই, প্রতিটি মানুষ তার প্রাপ্ত অধিকার ভোগ করুক। আর এ কাজকে যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। জাতি এসব মানবতাবাদীদের স্মরণ রাখবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net