1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপির দুই গুন সন্ত্রাস আর মানুষ খুন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার ভোট দিন -নবীগঞ্জে নৌকার পথসভা অধ্যাপিকা অপু উকিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

বিএনপির দুই গুন সন্ত্রাস আর মানুষ খুন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার ভোট দিন -নবীগঞ্জে নৌকার পথসভা অধ্যাপিকা অপু উকিল

নবীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ||

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ২৩৮ বার

বাংলাদেশ মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল বলেন,বিএনপির দুই গুন সন্ত্রাস আর মানুষ খুন। ওদের কাছ থেকে দেশের মানুষ ভাল কিছু আশা করতে পারে না। দেশের মানুষ উন্নয়ন চায়,শান্তিতে বসবাস করতে চায়,ভোট ও ভাতের অধিকার চায়। সেই অধিকারকে অক্ষুন্ন রাখতে পৌর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তশালী করতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে দেশ সন্ত্রাস আর নৈরাজ্যে ভরে যায়। তাই আগামী ১৮ জানুয়ারীর পৌর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে এসব সন্ত্রাসী কর্মকান্ডের জবাব দিতে হবে। তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশ্যে বলেন বিগত ২০০১ সালের নির্বাচনে দেশে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার ফলে দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন সঠিকভাবে দুর্গাপুজাসহ ধর্মীয় অনুষ্টানাদি স্বাধীনভাবে পালন করতে পারেননি। তাই ধর্মীয় স্বাধীনতা পেতে হলে পৌর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি ১০ জানুয়ারী রবিবার বিকালে নবীগঞ্জ নতুনবাজার মোড়ে নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকার সমর্থনে গনসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মোজাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন,রফিকুল ইসলাম,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খছরু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস মিয়া,আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী কেন্দ্রীয় সদস্য শাহেদ গাজী,উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ,নৌকার প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল রাহেল চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ভাইস চেয়ারম্যন এডভোকেট গতি গোবিন্দ দাশ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোল আহমদ কাজল,যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঔক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক ওহি চৌধুরী,ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল আহমদ,শৈলেন্দ্র কুমার দাশ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net