1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউনিয়ন পরিষদের সামনে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

ইউনিয়ন পরিষদের সামনে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ২৪২ বার

নরসিংদী শহরের ভেলানগরস্থ চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে নাইমুর রহমান (২৪) নামে এগ্রো কোম্পানির এক বিক্রয় কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নাইমুর রহমান নাটোরের তারা নগর গ্রামের শফিকুর রহমানের ছেলে এবং সেঞ্চুরি এগ্রো লিমিটেড নামে একটি ভেটেনারী ঔষধ কোম্পানির নরসিংদী অঞ্চলের বিক্রয় কর্মকর্তা ছিলেন।
পুলিশ ও কোম্পানির কর্মকর্তারা জানান, নিহত নাইমুর রহমান ২ মাস আগে সেঞ্চুরি এগ্রো লিমিটেড কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা হিসেবে নরসিংদীতে কাজে যোগদান করেন। তিনি নরসিংদী শহরের ভেলানগরে ঢাকা বাসস্ট্যান্ডের পিছনে একটি মেসে ভাড়া থাকতেন। রবিবার রাতে কাজ শেষে মেসে ফিরে যাচ্ছিলেন, পরে সকালে ইউপি ভবনের সামনের সড়ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থল থেকে নিহতের ব্যাবহৃত মোটর সাইকেল উদ্ধারের পাশাপাশি মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।উপ-পরিদর্শক নূর হোসেন জানান।
নিহতের দুই হাতে ও বুকের বাম পাশের ধারালো ছুরির আঘাতের চিন্হ রয়েছে। কে বা কারা তাকে কি কারনে হত্যা করেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net