1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডে পানির বোতল প্রতীক নিয়ে কাউন্সিলর প্রার্থী ডা. বেলালের শোডাউন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে

চৌদ্দগ্রাম পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডে পানির বোতল প্রতীক নিয়ে কাউন্সিলর প্রার্থী ডা. বেলালের শোডাউন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৪০৪ বার

আসন্ন চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে পানির বোতল প্রতীক নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী ডা. বেলাল হোসেন বিশাল শোডাউন করেছেন।সোমবার (১১ জানুয়ারি) বিকেলে ডা. বেলালের নির্বাচনী এলাকার সোনাকাটিয়া ও নবগ্রামে সহস্রাধিক ভোটার সহ সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে তিনি এ শোডাউন করেন। নবগ্রাম রাস্তার মাথা থেকে শুরু করে সোনাকাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালের সামনে হয়ে সমস্ত সোনাকাটিয়া ঘুরে নবগ্রামে গিয়ে শোডাউনটি শেষ হয়।

এসময় স্থানীয় বিশিষ্টজনদের মধ্যেে উপস্থিত ছিলেন, শহীদ উল্লাহ কন্ট্রাক্টর, আব্দুল লতিফ, নূরুল ইসলাম, মো. শাহজাহান, নূরুল হক, মো. শরিফ, পুলিশ আবুল কালাম, আমান উল্লাহ, মাওলানা আকবর হোসেন, আমজাদ হোসেন, হারুন অর রশীদ, শ্রমিকলীগ নেতা আবুল কালাম, সবুজ মিয়া, তাজু মিয়া, আবু মিয়া, মো. হাসান, আবু মিয়া, তাহের মিয়া, নাজির আহম্মেদ, মো. আজিম, ইমাম হোসেন, আবদুল মমিন, মো. আমিন, ডা. শাকিল ইকবাল, মো. বাবু, মো. জাহেদ, মো. হোসেন, রাহিমসহ ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ। জানা গেছে, দীর্ঘদিন ধরে ডা. বেলাল হোসেন পৌরসভার ১নং ওয়ার্ডের নবগ্রাম ও সোনাকাটিয়া গ্রামের বাসিন্দাসহ বিভিন্ন এলাকার জনগণের কল্যাণে কাজ করছেন। জনগণের খাদেম হয়ে মানুষের সেবা করার উদ্দেশ্যেই তিনি কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচিত হলে চৌদ্দগ্রামের উন্নয়নের কান্ডারী মুজিবুল হক এমপির সহযোগিতা ও দিক নির্দেশনা নিয়ে ১নং ওয়ার্ডবাসীর সকল সমস্যা সমাধানের আশা ব্যক্ত করেন ডা. বেলাল হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net