1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন রাজশাহীর ৬৯২ ভূমিহীন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন রাজশাহীর ৬৯২ ভূমিহীন

মঈন উদ্দীন :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ২৪০ বার

প্রধানমন্ত্রীর উপহার বাড়ি পাচ্ছেন রাজশাহীর ৬৯২ ভূমিহীন দরিদ্র পরিবার। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছেন। রাজশাহী জেলায় এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ১২ কোটি টাকা। এরই মধ্যে বাড়ি নির্মাণের অধিকাংশ কাজ শেষ হয়েছে। আগামী ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে রাজশাহীর ৯টি উপজেলার সংশ্লিষ্ট দরিদ্র পরিবারগুলোর মাঝে বাড়িগুলো হস্তান্তর করবেন।
জেলা প্রশাসনের একটি সূত্রের দেয়া তথ্য মতে, খাসজমির প্রাপ্যতার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট উপজেলায় এই বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে। ২ শতক জায়গার ওপর সরকারি ভাবে নির্মিত প্রতিটি বাড়িতে থাকছে দুইটি ঘর, একটি রান্নাঘর, একটি বাথরুম এবং একটি করে টয়লেট। ইটের দেয়াল এবং টিনের চালা দিয়ে নির্মিত এই বাড়িগুলোতে থাকছে স্বাস্থ্য সম্মত পরিবেশ। প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।
বাড়িগুলো নির্মাণে সার্বিক তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উপজেলা ও ইউপি চেয়ারম্যানগণ। ঠিকাদাদের মাধ্যমে বাড়ি নির্মাণের কাজ না করিয়ে স্থানীয় প্রশসনের তদারকিতে ও ব্যবস্থাপনায় এই বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে।

রাজশাহীতে নির্মাণাধিন ৬৯২টি বাড়ির মধ্যে পবা উপজেলায় দেয়া হবে ৪৭টি, মোহনপুরে ১৬টি, দুর্গাপুরে ৩২টি, পুঠিয়ায় ৫৪টি, বাঘায় ১৬টি, চারঘাটে ১৫টি, বাগমারায় ১৭৫টি, তানোরে ৫৭টি এবং গোদাগাড়ীতে ২৮০টি বাড়ি দেয়া হবে।
রাজশাহী জেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ এবং পুনর্বাসণ বিভাগের পরিচালক আমিনুল হক জানান, বাড়িগুলোর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু টিন লাগানো বা রংয়ের কাজ বাকি আছে। সামান্য যে কাজ বাকি আছে তাও শেষ পর্যায়ে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ২০ জানুয়ারি এই বাড়িগুলো আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগী পরিবারগুলোর মাঝে হস্তান্তর রবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net