1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় আচরণবিধি লঙ্ঘন, কাউন্সিলর প্রার্থীকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

নকলায় আচরণবিধি লঙ্ঘন, কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ২৫৩ বার

নকলা পৌরসভার ৫নং ওয়ার্ডের উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী তোতা মিয়াকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনি প্রচার চালানোর দায়ে শেরপুরের নকলা পৌরসভা নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।পৌরসভার ৫ নং ওয়ার্ডের উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী তোতা মিয়াকে মঙ্গলবার সন্ধ্যায় জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান।তিনি জানান, তোতা মিয়ার সমর্থকরা এলাকার রাস্তাজুড়ে জনসমাগম ও বিশাল শোডাউন করেন। এ কারণে পৌর নির্বাচনের বিধিমালা ২০১৫ এর ১১(২) লঙ্ঘনের দায়ে তোতা মিয়াকে আট হাজার টাকা জরিমানা করা হয়।অভিযোগ স্বীকার করে তোতা মিয়া বলেন, কর্মী-সমর্থকরা অতি উৎসাহে তার অনুরোধ না মেনে একত্রিত হয়ে শ্লোগান দিতে দিতে রাস্তার মধ্যে দিয়ে মিছিল করে। পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে তাকে জরিমানা করে।প্রতীক বরাদ্দের পর প্রার্থী বা সমর্থকরা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করতে পারেন এমন আশঙ্কায় মঙ্গলবার পৌর এলাকায় তদারকিতে নামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জাহিদুরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।ইউএনও জাহিদুর রহমান বলেন, ‘আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেয়া হবে না। নির্বাচন পরিচালনা ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ ধরনের অভিযান ভোটের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।’তৃতীয় ধাপে এই পৌরসভায় ভোট হবে আগামি ৩০ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net