1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসাম মুদাফরগঞ্জে ট্রাফিক পুলিশ দেওয়া দাবীতে যুবলীগের ব্যতিক্রমী উদ্যোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লাকসাম মুদাফরগঞ্জে ট্রাফিক পুলিশ দেওয়া দাবীতে যুবলীগের ব্যতিক্রমী উদ্যোগ

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৬৮৬ বার

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জে বাজারে যানজট নিরসনকল্পে ট্রাফিক পুলিশ দেয়ার দাবীতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ওয়ার্ড যুবলীগের স্বেচ্ছাসেবী কর্মীরা। তাদের এ উদ্যোগে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার মুদাফরগঞ্জ(উঃ)ইউনিয়নের যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মহাসিন সানিৱ এর উদ্যোগে মুদাফরগঞ্জ বাজারে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন ফয়েন্টে যানজট নিরসনে ও নিরাপদে রাস্তা পারাপারের জন্য কাজ করছেন ১নং ওয়ার্ড যুবলীগের ওমর ফারুক,
বাবুল কর্মকার, মহসিন হৃদয়, জসিম মৃধা, আলমঙ্গীর হোসেন, মন্না মৃধা, ইসমাইল, মোস্তফা, সৈকত হাজারি, রুবেল সহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী নেতা-কর্মী। বাজারের চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সংগঠনে নাম লেখা সাদা গেঞ্জি পরা ও হাতে লাঠি নিয়ে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন তারা।

যুবলীগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাজার ব্যবসায়ী, সরকারি বেসরকারি ব্যক্তিরা জানান, সড়ক মহাসড়কে যানজটের কারনে প্রতিদিন নির্ধারিত সময়ে গন্তব্যে উপস্থিত হতে খুবই সমস্যা হতো। ওয়ার্ড যুবলীগের স্বেচ্ছাসেবকদের এমন উদ্যোগ বাজারে যানজট কমায় অনেক সুবিধা হয়েছে। বাসা থেকে দু:শ্চিন্তামুক্ত হয়ে পুরোপুরি প্রস্তুতি নিয়েই নির্ধারিত সময়ের মধ্যে স্বস্তিতে ও স্বাচ্ছন্দে অংশগ্রহণ করতে পারছেন তারা।

এ ব্যাপারে মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা মহাশিন সানী বলেন, দ্বীর্ঘদিন থেকে বাজারে যানজট লেগে থাকে যা বাজার ব্যাবসায়ী ও জনসাধারনের চলাচলে বিগ্ন ঘটে। এজন্য ১নং ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তার পাশা-পাশি মুদাফরগঞ্জবাজারে ট্রাফিকপুলিশ দেওয়ার জোর দাবী জানাচ্ছি।
মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহিন বলেন, বাজারে বিভিন্ন সড়কের মোড়ে সকাল থেকে বিকাল পর্যন্ত যানজট নিরসনের জন্য কাজ করায় ১নং ওয়ার্ডের যুবলীগের উদ্যোগটা প্রশংসনীয়। প্রশাসন যদি এ বাজারে ট্রাফিক পুলিশ ব্যবস্থা করেন তাহলে যানজট ও সড়কে বিভিন্ন অপরাধ কমে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net