ঢাকা   ০৬:৩৪:১৮ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

অস্বচ্ছলদের সহায়তায় বিত্তবানদের ভূমিকার প্রশংসা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৬৭৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দূয়ারায় মরহুম আলহাজ্ব মুছা আলম’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা, শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেন- সরকারের পাশাপাশি মানবতার সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এই চিকিৎসা সহায়তা ক্যাম্প আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এমপি।

লায়ন এম এ হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্টানটি উদ্বোধন করেন- জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী প্রধান অতিথি ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব মন্জুর আলম চৌধুরী, রোটারিয়ান এস এম আজিজ, এডভোকেট মো. শামীম চেয়ারম্যান, সরোয়ার মোরশেদ তালুকদার চেয়ারম্যান, সাংবাদিক অয়ন শর্মা, সাংসদের একান্ত সহকারী সৈয়দ মন্জুর আলম, হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক (তদন্ত) তৌহিদুল করিম।

অনুষ্ঠানে চট্টগ্রামে করোনা রোগীদের সেবায় ভূমিকার জন্য ডা. বিদ্যুৎ বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি