1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আঞ্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী ফরহাদাবাদ শাখার প্রস্তুতি সভা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

আঞ্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী ফরহাদাবাদ শাখার প্রস্তুতি সভা

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ২৭০ বার

বিশ্বে মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক, ইমামুল আউলিয়া হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক).এর মহান আসন্ন ওরশ শরীফ ১০ মাঘ ২৪ জানুয়ারি উপলক্ষে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ শাখা কার্যালয় নজির আহমদ সারাং বাড়ি প্রাঙ্গণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি নুরুল কবির মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাহমুদের পরিচালনায় শনিবার ২ মাঘ (১৬ জানুযারি) সন্ধ্যায় অনুষ্টিত মাহফিলে তকরির পেশ করেন- শেয়ান বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মো. মমতাজ উদ্দিন হোসাইনী।

উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রিয় নির্বাহী পরিষদের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মফিজুল আলম, সদস্য সচিব নাজমুল হাছান মাহমুদ শিমুল।

সহকারি সচিব লালন ওসমান, আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক মোকারম সাদেক চৌং সুখন, কেন্দ্রীয় দপ্তর ও পাঠাগার সম্পাদক মোবারক হোসেন।

ফরহাদাবাদ শাখার সহ সভাপতি মাষ্টার নিজাম মোরশেদ, কেন্দ্রীয় সদস্য মোস্তাফা কাইসার মাহমুদ সুজন সহ বিভিন্ন দায়রা ও শাখার কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

বক্তারা আসন্ন ১০ মাঘ মহান ওরশ শরীফ অতিতের ধারাবাহিকতায় বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় প্রত্যেকে মাক্স পরিধান পূর্বক সামাজিক দুরত্ব বজায় রেখে মহাসমারোহে সুশৃঙ্খলভাবে আনজাম দেওয়ার উপর আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী ফরহাদাবাদ শাখা গুরুত্বারুপ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net