1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে পিতার মারপিটে পুত্র আহত ; থানায় অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শ্রীনগরে পিতার মারপিটে পুত্র আহত ; থানায় অভিযোগ

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৬০৭ বার

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকার উত্তর কামারগাঁও গ্রামে এক পিতার মারপিটের ঘটনায় তার পুত্র আহত
হয়েছে। এঘটনায় পিতা মো. রফিক (৬০), সৎ মা আলেয়া (৫০), সৎ খালা
মিনারা (৩০) ও খালু ই¯্রাফিল (৪০) কে অভিযুক্ত করে থানায় অভিযোগ
দায়ের করে ভূক্তভোগী পুত্র নাহিদুল ইসলাম। রোববার সকালের দিকে উত্তর
কামারগাঁও বসতবাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কোন্ডলের কারণে স্থানীয় আল-
আমিন মাদ্রাসার ছাত্র নাহিদুল ইসলামকে তারা পিতা রফিক বাড়িতে
থাকতে দিতে রাজি না থাকায় ছেলের সাথে কথা কাটাকাটি হয়। এক
পর্যায় তার পিতা সৎ মাসহ একই বাড়ির সৎ খালা ও খালু নাহিদকে মারধর
করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আপর
একটি সূত্র জানায়, গত আড়াই/তিন বছর আগে রফিকের নির্যাতনের
কারণে নাহিদুলের মা ভোগতে ভোগতে মারা যায়। পাড়া প্রতিবেশীরাও
রফিকের খারাপ আচরণের বিষয়ে অবগত আছেন।

ভূক্তভোগী পুত্র নাহিদুল ইসলাম বলেন, তার বড় দুই ভাই বিদেশে কাজ করে।
বিদেশ থেকে আমার মাধ্যমে বাবার হাত খরচের টাকা পাঠান।
প্রতিমাসে সেই টাকা তাকে আমিদেই। তার পরেও আমাকে বিভিন্ন
অজুহাতে সৎ মায়ের কুপরামর্শে গালমন্দ করেন। মাঝে মধ্যেই বাড়ি
থেকে বের করে দেয়ার হুমকি প্রদান করে। এসব বিষয়ে প্রতিবাদ করলে
বাবা, সৎ মাসহ তার বোন ও বোনের স্বামী আমাকে ওই দিন মারধর ও
হত্যার চেষ্টা করে। উপায় না পেয়ে শ্রীনগর থানায় বাবাসহ তাদের
বিরুদ্ধে অভিযোগ দায়ের করি।

এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম
ভূঞা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net