1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে নৌকা মার্কার পক্ষে মেয়র মিজানের শোডাউন ও পথসভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

চৌদ্দগ্রামে নৌকা মার্কার পক্ষে মেয়র মিজানের শোডাউন ও পথসভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ২৩৪ বার

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ৮নং ওয়ার্ডের গোমারবাড়ী, রামরায়গ্রাম, ট্রেনিং সেন্টার ও চৌদ্দগ্রাম বাজারের বিভিন্ন স্থানে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী জিএম মীর হোসেন মীরুর পক্ষে বর্তমান মেয়র মো: মিজানুর রহমান মিজানের শোডাউন ও নির্বাচনী পথসভা অনষ্ঠিত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) বিকালে পৌরসভা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র মিজানুর রহমান মিজান, পৌর আ’লীগের সহ-সভাপতি মো: ইদ্রীস মিয়াজী। এসময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সহ-সভাপতি মো: আব্দুর রহমান, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: আবুল হাশেম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: ইউনুস মিয়া, বর্তমান মহিলা সংরক্ষিত কাউন্সিলর মোসা: আমেনা বেগম, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো: আব্দুল বারি খোকন, সহ-সাধারণ সম্পাদক মো: মোতাহের আলম, সাংগঠনিক সম্পাদক মো: জামাল উদ্দীন, পৌর যুবলীগ নেতা মো: মোতাহের হোসেন ঝুমন, হাজী লোকমান, ছাত্রলীগ নেতা দ্বীন ইসলাম রাজু, জাকির হোসেন বাবু, রিয়াদ হোসেন সহ পৌর আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পথসভায় মেয়র মিজান ৩০ জানুয়ারি চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনের আ’লীগ মনোনীত ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি সমর্থিত মেয়র পদপ্রার্থী জিএম মীর হোসেন মীরুকে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পৌরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net