ঢাকা   ০৬:১০:১৭ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু : গ্রেফতার ২

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩১৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী সড়কের বামৈল বাসস্ট্যান্ডে ভেকু মেশিনের (মাটি কাটার যন্ত্র) নিচে চাপা পড়ে অজ্ঞাত অনুমান ৩৫ বছরের এক পথচারী নারীর মৃত্যুর ঘটনায় ডেমরা থানায় মামলা হয়েছে। এ মামলায় ডেমরা-যাত্রাবাড়ী সড়কের ৬ লেন উন্নয়ন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপে কর্মরত ওই ভেকু চালক মো. আবুল কাশেম (৪৮) ও হেলাপার মো. মুকুল আহম্মেদকে (২৮) গ্রেফতার দেখানো হয়। আবুল কাশেম হবিগঞ্জের সদর থানার সানাবই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও মুকুল কুষ্টিয়ার সদর থানার হরিপুর গ্রামের মো. সুজন মালিথা’র ছেলে। এ বিষয়ে রোববার দিনগত রাত সোয়া ১২ টায় ডেমরা থানায় এসআই মো. জহুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

মো.জহুরুল ইসলাম বলেন, রোববার বিকালে বামৈল এলাকায় পাইলিংয়ের কাজের জন্য ওই ভেকুর নিচে চাপা পড়ে অজ্ঞাত নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় ওই নারীর মাথা থেতলে গিয়ে সব মগজ বেরিয়ে যায়। তবে মৃত ওই মহিলা বামৈল এলাকায় অজ্ঞাত পথচারী হিসেবে ঘোড়াফেরা করতেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি