1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে খুন! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

ঈদগাঁওতে সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে খুন!

সেলিম উদ্দীন, কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৪৮৪ বার

কক্সবাজার সদরের ঈদগাঁও-ইসলামাবাদ সীমানা বিরোধকে কেন্দ্র করে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

১৯ জানুয়ারি রাত ৮টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের চর পাড়া এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল কালাম গং ও আজিজুল হক গং এর মধ্যে ভিটে -বাড়ি নিয়ে বিরোধ চলে আসছিল।

তারই ধারাবাহিকতায় সর্বশেষ মঙ্গলবার বিবাদমান দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে মৃত জাফর আলমের পুত্র আবুল কালাম (২৭) ধারালো দা দিয়ে আজিজুল হক বাবুর্চীর স্ত্রী রাশেদা বেগম ( ৩৮) ও তার স্কুল পড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদাউস (১৫) কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

মা-মেয়ের শোরচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মা-মেয়ের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

খুনি আবুল কালাম ঘটনার পর পর গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এ ব্যাপারে ইসলামাবাদ ইউপি মেম্বার সাইফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জোড়া খুনের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net