1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কণ্ঠসংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইমতিয়াজ আহমেদ তাজ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

কণ্ঠসংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইমতিয়াজ আহমেদ তাজ

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৫৩১ বার

‘আমার কণ্ঠ, শুনুক বিশ্ব’ এই স্লোগানে ‘কিশোরগঞ্জ নিউজ’ আয়োজিত কণ্ঠসংগীত প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ আহমেদ তাজ। এছাড়া নূরুসসালাম গালিব প্রথম রানার আপ ও নিঝুম পণ্ডিত দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন।

চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীপ রানার আপ এই তিনজনের জন্য পুরস্কার হিসেবে রয়েছে নগদ অর্থ, স্পেশাল ফটোশুট ও ইন্টারভিউয়ের ব্যবস্থা। অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। অনুষ্ঠানের তারিখ পরবর্তিতে জানিয়ে দেয়া হবে।

গত ৯ নভেম্বর এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেয় কিশোরগঞ্জ নিউজ। সর্বশেষ সময় ৩০ নভেম্বর পর্যন্ত ১২৭ জন তাদের গানের ভিডিও পাঠান। সেখান থেকে সেরা ১১ জনকে বাছাই করেন বিচারকমণ্ডলী।

সেরা ১১ জনের গানের ভিডিও প্রকাশ করা হয় কিশোরগঞ্জ নিউজ এর ইউটিউব চ্যানেল (youtube.com/kishoreganjnews) এ।

সেখান থেকে ভিউয়ারস চয়েজ হিসেবে নির্বাচিত হন শীর্ষ পাঁচ। এছাড়া বিচারকদের রায়ে ‘জাজেস চয়েস’ হিসেবে নির্বাচিত হন আরো একজন প্রতিযোগী।

অর্থাৎ মোট ৬জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয় চূড়ান্ত পর্ব। শীর্ষ ৬ কণ্ঠযোদ্ধা লড়েন সেরা হওয়ার লড়াইয়ে।

‘সেরা তিন’ অর্থাৎ চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীপ রানার আপ নির্বাচনের জন্য ৬জন প্রতিযোগীর গানের ভিডিও গত ২৬ ডিসেম্বর, ২০২০ একযোগে কিশোরগঞ্জ নিউজ এর ইউটিউব চ্যানেল (youtube.com/kishoreganjnews) ও ফেসবুক পেইজে (facebook.com/kishoreganjnews) প্রকাশ করা হয়।

গত ১৫ জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৯ পর্যন্ত ইউটিউব ও ফেসবুক ভিউ এবং বিচারকদের পয়েন্টে চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ নির্ধারণ করা হয়।

সর্বমোট ১০০ নম্বরের মধ্যে ৮৩.৫৯ নম্বর পেয়ে জেলার বাজিতপুর উপজেলার সরারচরের প্রতিযোগী ইমতিয়াজ আহমেদ তাজ চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন।

এছাড়া ৭৩.০৪ নম্বর পেয়ে জেলা শহরের হয়বতনগরের প্রতিযোগী নূরুসসালাম গালিব প্রথম রানার আপ এবং ৪৭.৭৭ নম্বর পেয়ে জেলা শহরের বত্রিশ এলাকার প্রতিযোগী নিঝুম পণ্ডিত দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net