1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে লাকিংমে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে লাকিংমে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ২৩৩ বার

বৃহস্পতিবার বেলা ৪.৩০ টায় লাকিংমে চাকমা হত্যার ন্যায়বিচার দাবীতে প্রতিবাদী সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন চট্টগ্রাম চেরাগী পাহাড়ে অনুষ্ঠিত।চট্টগ্রামের নাগরিক সমাজ,বাংলাদেশ আদিবাসী ফোরাম(চট্টগ্রাম)ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ(বিএনপিএস) আয়োজন করেন।শ্রাবন চাকমা সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাশেদ হাসান।
সমাবেশে মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজ রহমান বলেন,বাংলাদেশের যে অপশাসন ব্যবস্হা ভর করেছে এর বিরুদ্ধে নতুন প্রজন্মকে সজাগ হতে হবে।
এছাড়া ঐক্য ন্যাপের(চট্টগ্রাম) সাংগঠনিক সম্পাদক মিঠুল দাস গুপ্ত বলেন, বাহাত্তরের সংবিধান আদিবাসীদের বাঙালীকরণের ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আদিবাসীদের শোষণের পথ প্রশস্ত করা হয়েছিল।
এসময় বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক প্রীতম দাস বলেন,বিচারহীনতার সংস্কৃতির কারণেই লাকিংমের মতো শতশত নারী ধর্ষণের শিকার হচ্ছে বলে অভিযোগ করেন।সকল ধর্ষন,সাম্প্রদায়িকতা,নীপিড়ন অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশের সকল সচেতন নাগরিক কে একাত্ম হওয়ার আহ্বান জানান।

শ্রমিক নেতা ডিসান তঞ্চঙ্গ্যা বলেন, লাকিংমের জন্য তার বাবা থানায় মামলা করতে গেলেও প্রশাসন মামলা নিতে রাজি হয়নি,প্রশাসনের এই আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।বক্তারা আরো উল্লেখ করে বলেন,গত দুইদিন আগে বান্দরবানের নিরাপত্তা বাহিনী কর্তৃক আদিবাসী নারী ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে তার সুস্থ বিচার দাবী করেন।
প্রতিবাদ সমাবেশ শেষে লাকিংমের স্মরণে ভালোবাসার প্রদীপ প্রজ্জ্বলন করা।
এছাড়া সমাবেশে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ এবং পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net