1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে বসন্তের আগেই গাছে গাছে আমের মুকুল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

রাঙ্গাবালীতে বসন্তের আগেই গাছে গাছে আমের মুকুল

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৬৩ বার

ছয় ঋতুর দেশ বাংলাদেশ। আর ঋতুর রাজা বসন্ত। এখনো বসন্ত আসেনি। মাঘের শুরুতেই ফলের রাজা আমের মুকুল ফুটেছে গাছে গাছে।
ঋতুরাজ বসন্তের আগেই পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে আমের মুকুল জানান দিচ্ছে মধু মাসের আাগমনী বার্তা। রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে সর্বত্র আম গাছ গুলো তার মুকুল নিয়ে হলুদ রং ধারন করতে চলছে। ধীরে ধীরে আমের মুকুলে ছেয়ে যাচ্ছে গাছের প্রতিটি ডাল। সৌন্দর্য বাড়তে শুরু করেছে প্রকৃতির।

স্থানীয়রা জানান, এ বছর আবহাওয়া অনুক‚লে থাকার কারনে বসন্তের আগেই আম গাছে মুকুল আসতে শুরু করেছে। তবে মাঘের শেষেই প্রতিটি গাছে পুরোপুরি ভাবে মুকুল ফুটবে। তারা আরো জানান, রাঙ্গাবালীতে বানিজ্যিক ভাবে আমের চাষ না হলেও স্থানীয়রা বিভিন্ন হাট বাজার থেকে বিভিন্ন প্রকার চারা সংগ্রহ করে বাড়ির আঙ্গিনায় রোপন করে থাকেন।

জানা যায়, আমের মুকুলের প্রধান শত্রæ কুয়াশা। কুয়াশার কারনে আমের মুকুল নষ্ট হয়ে যায়। তবে আমের মুকুল আগে-পরে যে আবহাওয়া প্রয়োজন তা এখনো বিরাজমান রয়েছে।
রাঙ্গাবালী উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে বাড়ীর আঙ্গিনায় আম চাষ করা হয়। এবার আবহাওয়ার কারনে আম গাছে আগাম মুকুল এসেছে। ভালো ভাবে পরিচর্যা করা হলে ফলন ভালো হবে বলে জানান তিনি।

এছাড়াও তিনি আরো জানান, এবছর উপজেলায় বানিজ্যিকভাবে আম চাষ করা হয়েছে। আগামী দুই এক বছরে ভালো ফলন হবে বলে আশাকরি। তিনি জানান, যদি কেউ বানিজ্যিকভাবে আম চাষ করার আগ্রহি থাকে তাকে উপজেলা কৃষি অফিস সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net