1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে কোভিড-১৯ এর টিকা দিতে প্রস্তুত ৪ কেন্দ্রে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

রাজশাহীতে কোভিড-১৯ এর টিকা দিতে প্রস্তুত ৪ কেন্দ্রে

মঈন উদ্দীণ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৫০ বার

রাজশাহীতে কোভিড-১৯ এর টিকা প্রয়োগের জন্য প্রস্তুত করা হয়েছে চারটি কেন্দ্র। এই চার কেন্দ্রে মোট ১৬টি বুথে করোনাভাইরাসের টিকা দেয়া করা হবে। এই কেন্দ্রগুলো হচ্ছে- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী সিটি করপোরেশন নগর ভবন, রাজশাহী পুলিশ লাইন হাসপাতাল ও রাজশাহী সেনানিবাস হাসপাতাল।
এই বিষয়ে জানতে চাইলে রাজাশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, রাজশাহীতে আমরা চারটি কেন্দ্রে এই টিকা প্রয়োগের ব্যবস্থা করছি। কেন্দ্রেগুলো প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে চারটি করে বুধ থাকবে। টিকা প্রয়োগের জন্য সকল কর্মকর্তা ও কর্মচারিসহ সব ধরণের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। প্রথম রাজশাহীর এই চারটি কেন্দ্রে টিকা প্রয়োগ করা হবে। পরে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, ১৮ বছরের নিচে কেউ প্রথম পর্যায়ে টিকা পাবে না। তবে অগ্রাধিকার ভিত্তিতে এই তালিকা করা হচ্ছে। সেখানে প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীদের দেয়া হবে। এর পর সাংবাদিক, পুলিশ, আনসার, বিজিবি ও ষার্টোধ্ব ব্যক্তিদের শরীরে টিকা দেয়া হবে। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে টিকা প্রয়েগের জন্য নির্বাচিত ব্যক্তিকে তার কেন্দ্রের নাম, বুথ, ক্রমিক, তারিখ এবং সময় দেওয়া হবে। রাজশাহীর পরিস্থিত নিয়ে টিকার জন্য প্রাথমিকভাবে একটি তালিকা তৈরি করা হচ্ছে। হাসপাতাল ও সরকারি অফিসে আলাদা আলাদা তালিকা করে পাঠানো হয়েছে। ডা. হাবিবুল আহসান তালুকদার আরও বলেন, ভারত থেকে যে ২০ লাখ টিকা উপহার হিসেবে এেেসছ রাজশাহী বিভাগে তার কতগুলো পাবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আগামী রোববার এই বিষয়ে সভা করে জানানো হবে। রাজশাহীতে কোল্ড রুমের ভ্যাকসিন গুলো রাখা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net