ঢাকা   ০৫:৫০:০৮ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

কুয়াশার চাদরে ঢাকা রাজশাহী, কমছে তাপমাত্রা, নাজেহাল শ্রমজীবী মানুষ

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ২৬৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলা। এটি চলতি মৌসুমের ৩য় দফা ঘন কুয়াশা। রাজশাহীর তাপমাত্রা আরও কমে গেছে। মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি থাকা এই তাপমাত্রায় নাজেহাল মানুষ। বিশেষ করে যেসব শ্রমজীবী মানুষ খুব ভোরে কাজের সন্ধানে বের হন তারা পড়েছেন বেকায়দায়। ভোর থেকে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢেকে থাকার কারণে যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ভোরে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। শুক্রবার রাজশাহীর তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহ থেকে মাত্র শূন্য দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস উপরে। আগের দিন বৃহস্পতিবার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, ডিসেম্বর মাসের শুরু থেকেই কিছুটা ঠান্ডা পড়তে শুরু করে রাজশাহীতে। মাঝখানে কয়েকদিন শীত না থাকলেও জানুয়ারির ৩/৪ তারিখ থেকেই ঘন কুয়াশা ও তীব্র শীত পড়ছে। বৃহস্পতিবার গভীর রাত থেকেই কুয়াশা পড়তে শুরু করে। আজ শুক্রবার ভোরে এর পরিমাণ আরো বেড়ে যায়। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে রাজশাহী। এ কারণে সকাল থেকেই যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। কারণ দূর থেকে রাস্তা ভালভাবে দেখা যাচ্ছেনা ।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, শহরে তাদের অফিসে তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের মাত্র শূন্য দশমিক ১ ডিগ্রি ওপরে রেকর্ড করা হলেও গ্রামে তাপমাত্রা এর চেয়েও কম হবে। সাধারণত এ রকমই হয়। তবে গ্রামাঞ্চলে তাদের তাপমাত্রা রেকর্ড করার কোনো ব্যবস্থা নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি