1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পৌরসভা নির্বাচনে ১৬০ জন কর্মকর্তা প্রশিক্ষণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

পৌরসভা নির্বাচনে ১৬০ জন কর্মকর্তা প্রশিক্ষণ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ২২৯ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহনের জন্য নির্বাচিত ১৬০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১০টায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.শাহীনুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল ও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম।

উপজেলা নির্বাচন অফিস আয়োজিত এ প্রশিক্ষণে ৯ জন প্রিজাইডিং অফিসারসহ ১শ’ ৬০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন। তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামি ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net