1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর উপহার আপনালয় পেল মানিকছড়ির গৃহহীন ৫৫ পরিবার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

প্রধানমন্ত্রীর উপহার আপনালয় পেল মানিকছড়ির গৃহহীন ৫৫ পরিবার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ২২৮ বার

‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে বাস্তাবায়ন করতে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আপনালয় (ঘর) তৈরি করা হয়েছে। সকল জেলা ও উপজেলায় নির্মিত এসব ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় সারাদেশে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্স’র মাধ্যমে এক যোগে চাবী ও সনদ হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই অংশ হিসেবে আজ শনিবার (২৩ জানুয়ারী) সকালে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে প্রথম ধাপে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ৫৫ পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ও মালিকানা সনদ হস্তান্তর করেন মানিকছড়ি উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, অফিসার ইনচার্জ আমির হোসেন, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মো. শাকিল আহম্মদ, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন প্রমূখ।
এছাড়াও উপকারভোগী পরিবার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net