1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

চবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ

আশুতোষ চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ২৫০ বার

আজ শনিবার ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা৷
ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহ মোহাম্মদ শিহাবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম,শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঋজু লক্ষ্মী অবরোধ , গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের মুশফিকউদ্দীন ওয়াসি, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শ্রাবণ চাকমা,অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দেওয়ান তাহমিদ।

সমাবেশে বক্তারা বলেন,খুবি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী আচরণ কোনোভাবেই কাম্য না, অবিলম্বে এই বহিষ্কারাদেশ বাতিল করতে হবে। বক্তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেন এবং তাদের বহিষ্কারাদেশ বাতিল না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন লাগাতারভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় সমাবেশ থেকে চবি শিক্ষক সমিতির প্রতি খুবি প্রশাসনের অন্যায় আচরণের প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গত ১৮ই জানুয়ারি দুই শিক্ষার্থীকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার এবং সংহতি জানানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে অপসারণ এবং এক শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করে খুবি প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net