1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় ভূমিহীন ও গৃহহীন ৩৩ পরিবারের নিকট জমি ও ঘর প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

নকলায় ভূমিহীন ও গৃহহীন ৩৩ পরিবারের নিকট জমি ও ঘর প্রদান

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ২৩০ বার

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শেরপুরের নকলায় ৩৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে সকালে নকলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ঘরের চাবি সহ অন্যান্য কাগজপত্রাদি গৃহহীন ৩৩টি পরিবারের নিকট হস্তান্তর করেন। এসময় নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ বোরহান উদ্দিন , সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহম্মেদ,নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইসমিন,নকলা থানার অফিসার ইনচার্জ মুসফিকুর রহমান , নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net