1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে জমি ও ঘর পেল ২০ গৃহহীন পরিবার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

চৌদ্দগ্রামে জমি ও ঘর পেল ২০ গৃহহীন পরিবার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ২১১ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে জমি ও ঘর পেল ২০ গৃহহীন পরিবার। মুজিব বর্ষে বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার বাস্তুহারা-অসহায় ভূমিহীনদের জন্য সরকারি খাস জমিতে ঘর নির্মাণ করে তাদেরকে বন্দোবস্ত প্রদানপূর্বক দুই কক্ষ বিশিষ্ট আধা সেমিপাকা ঘর প্রদান করা হয়। দুই শতাংশ জমিতে প্রতিটি পরিবারের জন্য আধা পাকা টিনশেডের দু’টি শয়নকক্ষ, টয়লেট, রান্নাঘর রয়েছে। জমির বন্দোবস্ত দলিল সহ শনিবার ২৩ জানুয়ারি সুবিধাভোগি পরিবারদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, সদস্য এ্যাডভোকেট আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, শাহজালাল মজুমদার, ভিপি মাহবুব হোসেন মজুমদার, মো: মোশারেফ হোসেন, সৈয়দ আহমেদ খোকন, জয়নাল আবেদীন খোরশেদ, কাজী জাফর আহমেদ, জাফর ইকবাল, উপজেলা আ’লীগের প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: আব্দুল জলিল রিপন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাছির উদ্দীন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, কৃষি কর্মকর্তা মো: আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো: তৈয়ব হোসেন সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবাস্তন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুই শতক খাস জমিতে ১ লাখ ৭১ টাকা ব্যয়ে নির্মিত আধা পাকা টিনশেড প্রতিটি বাড়ীর দু’টি শয়ন কক্ষ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net