1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় পুকুর খননকালে মুক্তিযুদ্ধের সময়ের গুলি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

শরণখোলায় পুকুর খননকালে মুক্তিযুদ্ধের সময়ের গুলি উদ্ধার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ২৬০ বার

বাগেরহাটের শরণখোলায় একটি সরকারি পুকুর খননের সময় প্রায় ১০ফুট মাটির নিচ থেকে পুরনো মেগজিনসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ধানসাগর গ্রামের ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরটি খননকালে গুলিভর্তি মেগজিনটি পায় শ্রমিকরা।
সংশ্লিষ্টদের মাধ্যমে বিষয়টি জানার পরে বিকেলে মেগজিন ও গুলি উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে আসে পুলিশ। উদ্ধার হওয়ার মেগজিন ও গুলি স্বাধীনতা যুদ্ধের সময়ের হবে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।

ঠিকাদারের স্থানীয় প্রতিনিধি মো. সৈকত আকন জানান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মাধ্যমে পুকুরটি তারা পুনখননের কাজ করছেন। শনিবার দুপুর ২টার দিকে শ্রমিকরা প্রায় ১০ফুট নিচে খনন করতে গিয়ে মাটির চাকার সঙ্গে মেগজিনটি উঠে আসে। পরে থানা পুলিশকে অবহিত করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, সরকারি পুকুর খননকালে উদ্ধার হওয়া মেগজিন ও গুলি জব্দ তালিকা করে থানা হেফাজতে রাখা হয়েছে। এগুলো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময়ের বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net