নিজস্ব প্রতিবেদকঃ
‘গৌরবের ৫০ বছর’ শিরোনামে বাংলাদেশ ও বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তরুণ প্রজন্মের শ্রদ্ধা- ভালোবাসার বৃদ্ধি ও মেধার উৎকর্ষ যাচাইয়ের জন্য ‘ইন্সপায়ারিং বাংলাদেশ’ আয়োজন করে ‘ইন্সপায়ারিং বাংলাদেশ সামিট ২০২০’। ১২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর অবধি নানা সেগমেন্টে চলে এই প্রতিযোগিতা। ২১ জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।
‘ইন্সপায়ারিং বাংলাদেশ’ এর চেয়ারম্যান ইমরান ফাহাদ কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গবন্ধুর কাছে খোলা চিঠি’ বিভাগে প্রথম হয়ে ‘ইন্সপায়ারিং বাংলাদেশ সামিট’ চ্যাম্পিয়নশিপ লাভ করেন অয়ন চক্রবর্তী। বরিশালের অমৃত লাল দে মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত আছেন অয়ন চক্রবর্তী। ফার্স্ট রানারআপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ হাছিবুল বাশার এবং সেকেন্ড রানারআপ হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সাইফা শান্তা।