1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর চৌমুহনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা ; প্রতিবাদে বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

নোয়াখালীর চৌমুহনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা ; প্রতিবাদে বিক্ষোভ

মাহবুবুর রহমান :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ২৩৪ বার

নোয়াখালী চৌমুহনী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহ প্রচার প্রচারণা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় একদল দুষ্কৃতকারী তাদের প্রচারণায় হামলা চালায়। হামলায় সতন্ত্র প্রার্থির নেতা কর্মীরা আহত হয়৷

রবিবার সকালে চৌমুনী পৌরসভার ৭ নং ওয়ার্ডে মুক্তিযোদ্বা গাজী আমানউল্ল্যা মিয়ার বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।

এসময় স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহ জানান, আমরা শান্তিপূর্ণভাবে মোবাইল মার্কার নির্বাচনী প্রচারণা করতে গেলে হঠাৎ চৌমুহনী পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারি মাসুদ ও ইসমাইলের নেতৃত্বে নৌকার ব্যাচ পরিহিত একটি গ্রুপ আমাদেরকে পেছন থেকে আক্রমণ করে এ সময় আমাদের একজন মহিলা কর্মীকে তারা বেধড়ক মারধর করে এবং আমাকে শারীরিক ভাবে হেনস্তা করে। আমি এ ঘটনায় সুষ্ঠ বিচার চাই।

এ ঘটনার প্রতিবাদে তাতক্ষনিক সতন্ত্র প্রার্থির কর্মী- সমর্থকরা রাস্তায় এসে প্রতিবাদ মিছিল বের করে। চৌমুহনী বাজারের প্রধান সড়ক থেকে মিছিলটি বের করে চৌরাস্তার রুহুল আমিন স্কয়ারে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা এ হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net