1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিব শতবর্ষে পল্লী বিদ্যুৎ সমিতির থেকে ঘর বিদ্যুৎ পেলেন গৃহহীন রশিদা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

মুজিব শতবর্ষে পল্লী বিদ্যুৎ সমিতির থেকে ঘর বিদ্যুৎ পেলেন গৃহহীন রশিদা

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ২৮৯ বার

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানে মুজিব শতবর্ষে দেশের গৃহহীন অসহায় সব মানুষের মাথাগোঁজার ঠাঁই নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও সমাজের বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির -৪ এর আওতাধীন কর্মকর্তাদের ব্যক্তিগত অর্থায়নে গৃহহীন অসহায় পরিবারকে বিনামূল্যে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়ন এর এলাইচ গ্রামে বছির আহমেদর স্ত্রী রশিদা বেগম। ফুফুর আশ্রয়ে থাকা অসহায় এ গৃহহীন নারীকে কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতির-৪ এর কর্মকর্তাদের অর্থায়নে
২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে দেওয়া হয় একটি ঘর ও দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। নতুন ঘর ও বিদ্যুৎ আলো দেখে গৃহহীন নারী রশিদা আনন্দিত।

গত (২৩ জানুয়ারি) শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের কার্যক্রম শেষে বিকালে লাকসাম উপজেলা এলাইচ গ্রামে উপকারভোগী পরিবারের নিকট ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে গৃহহীন রশিদা বেগমের হাতে নবনির্মিত ঘর ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম, জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী, সহকারী কমিশনার ভূমি উজালা রানী চাকমা, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ, আওয়ামী লীগের নেতা তাজুল ইসলাম, কুমিল্লা বিদ্যুৎ সমিতি-৪ এর কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানের শেষে নির্মিত ঘরের সামনে একটি ফলজ বৃক্ষের (কাঁঠাল) চারা রোপণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net