1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী উপকূলীয় পাবলিক লাইব্রেরির পরিচয়পত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

বাঁশখালী উপকূলীয় পাবলিক লাইব্রেরির পরিচয়পত্র বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ২৫৪ বার

চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরির নতুন সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ অন্ষ্ঠুান গতকাল শুক্রবার বিকেলে লাইব্রেরির নিজস্ব হলে অনুষ্ঠিত হয়। লাইব্রেরির নিবন্ধিত নতুন ও পুরাতনসহ মোট ৮২ জন পাঠক সদস্যকে এক বছরের জন্য পরিচয়পত্র প্রদান করা হয়।
পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর মোহাম্মদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মানিক দে।

পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনকে আলোকিত করতে হলে বইয়ের প্রতি মনোযোগী হতে হবে। গভীর অধ্যবসায় করতে হবে। একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যত গড়ার জন্য সবাইকে লাইব্রেরিমুখী হতে হবে। বক্তারা বলেন, একটি লাইব্রেরি হচ্ছে একটি জ্ঞানের সাগর। নিজের প্রতিভাকে ফুটিয়ে তেলার জন্য নিয়মিত লাইব্রেরিতে এসে বইপাঠের প্রতি মনোযোগী হওয়ার জন্য বক্তারা সকল সদস্যদের প্রতি আহ্বান জানান।
লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাঈফী আনোয়ারুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাফহীমুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান, মিতু আক্তার ও সারজিনা মনি প্রমুখ।

ছবির ক্যাপসন: পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখছেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর মোহাম্মদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net