ঢাকা   ০৫:১৮:৩৭ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

রাঙ্গাবালীতে কমিউনিটি ক্লিনিকে রোগীদের ভিড়

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ২৯৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা ঘোসনার ৮ বছর পেরিয়ে গেলেও এখনো হয়নি হাসপাতাল। যার কারনে উপজেলার সাধারন রোগীরা চিকিৎসা সেবা নিতে ভিড় জমাচ্ছে উপজেলার কমিউনিটি ক্লিনিক গুলোতে। তাই চিকিৎসা সেবা জনগণের কাছে পৌছে দিতে রোগীবান্ধব হয়ে উঠেছে এ উপজেলার কমিউনিটি ক্লিনিক গুলো।
‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রান’ এই স্লোগান বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য।

এই উপজেলায় ১২ টি কমিউনিটি ক্লিনিকের সেবা কেন্দ্র রয়েছে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)দের মাধ্যমে পরিচালিত হচ্ছে ক্লিনিক গুলো।
রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ক্লিনিকে ঘুরে দেখা যায়, ঠান্ডা জনিত বিভিন্ন রোগ নিয়ে ক্লিনিকগুলোতে ভিড় জমাচ্ছেন নারী, শিশুসহ বৃদ্ধরা।

উপজেলার মৌডুবী ইউনিয়নের মুখরবান্দা কমিউনিটি ক্লিনিকে গেলে প্রতিবেদকের সাথে কথা হয় ক্লিনিকে আসা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত শিশু আরিয়ানের মা বিলকিস বেগমের সাথে। জানতে চাইলে তিনি বলেন, আমার বাচ্চা অসুস্থ তাই এখানে নিয়ে আসছি। এই উপলোয় কোনো সরকারী হাসপাতাল নেই । আমরা গরীব ,তাই এখানে আসা ছাড়া কোনো উপায় নেই।

উপজেলার কয়েকটি ক্লিনিক ঘুরে দেখা যায়, বেশির ভাগ মৌসুমী জ্বর, সর্দি, কাশি , গলাব্যাথা, পেটব্যাথা, ডায়রিয়া ,আমাশয়, মাথা ব্যাথা ,বমি, এ ধরনের সমস্যা নিয়ে আসা রোগীদের সেবা দিচ্ছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ( সিএইসসিপি)রা।

জানা যায়, ক্লিনিকগুলোতে প্যারাসিটামল,মক্সিলিন, অ্যামক্সিলিন, সালবিটামল সিরাপ, অয়নমেন্ট মলমসহ ৩০ টি আইটেমের ওষুধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে মৌডুবী মুখরবান্দা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোঃ নাঈমুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে এ কমিউনিটি ক্লিনিক হওয়ায় এবং কোনো সরকারী হাসপাতাল না থাকায় এখানে সল্প আয়ের মানুষগুলো আসে সেবা নিতে। আমরা প্রতিনিয়ত তাদের সেবা দিচ্ছি। আমরা সপ্তাহে ৬ দিন শিশু, বৃদ্ধ এবং মাতৃসেবা প্রদান করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি