1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী শাখা কাউন্সিলের মাধ্যমে আজ সারাদেশের কমিটি গঠন পক্রিয়া শুরু করছে হেফাজত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

হাটহাজারী শাখা কাউন্সিলের মাধ্যমে আজ সারাদেশের কমিটি গঠন পক্রিয়া শুরু করছে হেফাজত

কে এম ইউছুফ (হাটহাজারী) ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ২৩২ বার

হাটহাজারী উপজেলা সদরের কনক কমিউনিটি সেন্টারে আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা ও পৌরসভা শাখার কাউন্সিল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতির কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য নির্বাচিত আমির, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী দা.ব.।

২৫০ জন কাউন্সিলর ১০০ ডেলিগেট বিশেষ মেহমান দাওয়াত দেওয়া হয়েছে এতে। কাউন্সিল বাস্তবায়নে কাজ করে চলেছেন- মাওলানা জাহাঙ্গীর মেহেদী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা এমরান শিকদার, মাওলানা নেজাম সাইদ, মাওলানা কামরুল ইসলাম কাসেমী এবং নুর মোহাম্মদ প্রমূখ নেতৃবৃন্দ।

তদারকিতে রয়েছেন যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী এবং কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক আলহাজ্ব আহসান উল্লাহ মাষ্টার।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ইন্তেকালের পর আলোচিত এই সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি গঠিতের পর এটিই প্রথম কোনো শাখা কমিটি গঠন।

মূলত আজকের এই দুই কমিটি গঠনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দেশব্যাপী সাংগঠনের নতুন কমিটি গঠন কার্যক্রম।

উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী পৌরসভা শাখায় ইতোপূর্বে বিলুপ্ত কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন মাওলানা মীর ইদরিস, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মুনির আর উপজেলা শাখার সভাপতি হিসেবে মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী এবং মাওলানা জাকারিয়া নোমান ফয়জী সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন।
তবে উল্লেখিত সকলেই সদ্য গঠিত কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে রয়েছেন। নিয়মানুযায়ী তারা কেহই স্থানীয় শাখা কমিটিতে থাকছেন না, তবে কারা আসছে নতুন মুখ? এনিয়ে চলছে জল্পনা-কল্পনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net